আমাদের সম্পর্কে

চিকিৎসা গ্রহণ করা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত সুন্নত মুবারক। একজন মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

‘সর্বপ্রাণ সেবা’ শব্দটি চিকিৎসার সঙ্গে সম্পর্কিত হলেও বর্তমানে চিকিৎসার সময় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ‘সর্বপ্রাণ সেবা’ বিষয়টি খুবই উপেক্ষিত। মেডিকেল চেক-আপ এবং চিকিৎসা আজকাল একটি ব্যবসায় পরিণত হয়েছে। বর্তমানে চিকিৎসা গ্রহণ সম্পর্কিত শরীয়ত বিষয়ে মানুষের ধারণা না থাকায় শরীয়ত সম্মত পরিবেশের মধ্যে চিকিৎসা গ্রহণ এবং হাসপাতালের অন্যান্য সুবিধা পাওয়া খুবই দূর্লভ হয়ে দাড়িয়েছে। সব হাসপাতালেই চিকিৎসা ব্যয় আকাশ ছোঁয়া। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের পক্ষে চিকিৎসার জন্য এ অর্থের ব্যবস্থাপনা করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। তাই নারী ও শিশুদের সঠিক চিকিৎসার জন্য আল মুতমাইন্না মা ও শিশু হাশপাতাল সাশ্রয়ী মূল্যে অনেকগুলি চিকিৎসা প্যাকেজের সুব্যবস্থা রেখেছে।

Hospital Building

আমাদের লক্ষ্য

শরীয়ত সম্মত পরিবেশে ন্যূনতম খরচে সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা। সঠিক চিকিৎসার মাধ্যমে রুগীর দেহ ও মনকে প্রশান্তি দেয়া।

আমাদের ভিশন

রোগীর যত্ন, চিকিৎসা শিক্ষা এবং উদ্ভাবনী গবেষণায় শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃত একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হওয়া, পাশাপাশি কমিউনিটি স্বাস্থ্য ও সুস্থতার প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় রাখা।

সংখ্যায় আমাদের যাত্রা

মাইলফলক যা স্বাস্থ্যসেবা শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে সংজ্ঞায়িত করে

0
বছরের অভিজ্ঞতা

2014 সালে প্রতিষ্ঠিত

0
বিশেষজ্ঞ ডাক্তার

অভিজ্ঞ চিকিৎসকদের টিম

0
স্টাফ মেম্বার

নিবেদিত সেবাকর্মী

0
বিভাগ

সমন্বিত চিকিৎসা বিভাগ

আমাদের সুবিধাসমূহ

অত্যাধুনিক অবকাঠামো এবং সেবার ব্যবস্থা

Emergency Ward
ইনডোর কেবিন ও ওয়ার্ড

ভিআইপি কেবিন, এ/সি কেবিন, এ/সি সেমি কেবিন ও এ/সি ওয়ার্ডসহ আরামদায়ক ভর্তি সুবিধা।

Emergency Ward
চক্ষু বিভাগ

সর্বাধুনিক যন্ত্রের মাধ্যমে চোখের সমস্ত চিকিৎসার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

Emergency Ward
আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব

ক্লিনিক্যাল প্যাথলজি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি সহ সব ধরনের পরীক্ষা।

Emergency Ward
ডায়াগনস্টিক সেন্টার

অত্যাধুনিক এক্স-রে, ইসিজি ও আল্ট্রা-সোনোগ্রাম মেশিনসহ উন্নত রোগ নির্ণয় সুবিধা।

Emergency Ward
২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস

রোগী পরিবহনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত ২৪/৭ অ্যাম্বুলেন্স সেবা।